,

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : মহাসড়ক অবরোধ

gazipurউৎপাদন রেট (পিস রেট) বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ইট ও কাঠের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে  দেয়।


শিল্প পুলিশ জানায়, উৎপাদন রেট (পিস রেট) বাড়ানোর দাবিতে শনিবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি বিসিক শিল্প এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল, কাঠের গুঁড়ি সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কিছু যানবাহন এবং কারখানার কাঁচ ভাঙচুর করে। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।


এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সহিংসতা ও নাশকতার আশঙ্কায় ওই এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর