,

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন প্রধানমন্ত্রী

Hasinaসোমবার সকালে সচিবালয়ে বিভিন্ন টেলিভিশন ক্যামেরায় দেখা যায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে দোয়া চাইলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিসভার বৈঠকের আগে পদত্যাগপত্র জমা দেন সরকারদলীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এসময় বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তার কাছে দোয়া চান। এ সময় প্রধানমন্ত্রী কারো কারো মাথায় হাত বুলিয়ে দোয়া করতে দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা একে একে পদত্যাগপত্র জমা দিচ্ছেন। এ সময় অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাচ্ছেন, কেউ কেউ পা ছুঁয়ে সালামও করছেন। এ সময় অনেককে কিছু বিষণ্ন মনে হয়েছে, আবার কেউ কেউ ছিলেন ফুরফুরে মেজাজে।

নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরে তিনি যাদের সর্বদলীয় মন্ত্রিসভায় রাখবেন তাদের বাদ দিয়ে বাকিদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতির দফতর হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সরকারের মেয়াদের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে হিসেবে অন্তর্র্বতীকালীন সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর শ্রীলঙ্কা যাবেন, ফিরবেন ১৭ নভেম্বর। প্রধানমন্ত্রী দেশে ফিরে সর্বদলীয় সরকার গঠনের কাজ শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে