৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

news-image

আদালত প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তাকে এ রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর গুলশান থানায় করিা এ মামলার তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম (আক্তার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানিতে বলেন, ‘এ আসামি সুশীল মানুষের ভূমিকায় থেকে আন্দোলনের সময় রাস্তায় থেকে যা খুশি করেছে। মামলার ভিকটিম গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে ছিল। তাকে হাসপাতালে নিতে বাধা দেন। এছাড়া তিনি বিভিন্ন সময় খালেদা জিয়াকে নিয়েও কটূক্তি করেন। তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’

সিদ্দিকের পক্ষে আইনজীবী জাহাঙ্গীর বিশ্বাস (বিপু) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনে বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ঘটনার সাথে জড়িত না। তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করেন। ছেলেটা অসুস্থ। তিনি নিজেও অসুস্থ। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।’

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে মারধর করেন। পরে তাকে রমনা মডেল থানা পুলিশের কাছে তুলো দেন এরপর রমনা থানা থেকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

রিমান্ড আবেদন করা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি