৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

news-image

অনলাইন ডেস্ক : আগামী বছরের ৬ জুনের এইচএসসি পরীক্ষার আগেই দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের সভাকক্ষে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি আরও উল্লেখ করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।

পরীক্ষার তারিখ এবং রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনী সময়সূচি নিয়ে জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, সামনে নভেম্বর-ডিসেম্বর জুড়ে পরীক্ষা, ফেব্রুয়ারির শুরুতে রোজা এবং এরপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে এইচএসসি পরীক্ষার আগের পাওয়া ফাঁকা সময়টিতেই নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। তবে কমিশন পিছিয়ে আসছে এমন খবর নাকচ করে দিয়ে তিনি জানান, প্রাপ্ত তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে কমিশন সভায় দ্রুতই চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা