৬৪ বছরের বৃদ্ধ একাই গুলি চালিয়ে হত্যা করেছে ৫০ জনকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সন্দেহভাজন বন্দুক হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ৬৪ বছরের ওই ব্যক্তির নাম স্টিফেন প্যাডক। স্থানীয় সময় রোববার রাতে মান্দালাই বে হোটেল ও ক্যাসিনোর কাছের ওই ঘটনায় একাই গুলি চালিয়েছিলেন প্যাডক।

রোববার রাতে মান্দালাই বে হোটেল এলাকার রাস্তাজুড়ে রুট ৯১ হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত চলছিল। কনসার্টস্থলে জমায়েত হয়েছিল প্রায় ২২ হাজার লোক। মান্দালাই বে হোটেল ও ক্যাসিনোর কাছেই অবস্থিত একটি ভবনের ৩২ তলা থেকে মেশিন গান দিয়ে গুলি চালায় প্যাডক। হোটেলের যে কক্ষ থেকে প্যাডক গুলি চালিয়েছিল সেখানে অভিযান চালানোর পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সে নিজের বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই কক্ষ থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। প্যাডকের সঙ্গে কোনো সন্ত্রাসীগোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে পুলিশ।

লাস ভেগাসের শেরিফ জোসেফ লম্বার্ডো জানিয়েছেন, প্যাডক নেভাদার মেসকুইট এলাকার বাসিন্দা। দুই কক্ষের একটি বাড়িতে তিনি ইন্দোনেশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক বান্ধবী মারিলো ড্যানলিকে নিয়ে বসবাস করতেন । সোমবার সকালে মারিলোকে আটক করেছে পুলিশ।

প্যাডকের ভাই এরিক জানিয়েছেন, তার ভাই এ ধরনের কিছু একটা করবে তার কোনো ইঙ্গিতই তারা পাননি।

তিনি বলেন, ‘আমরা যতদূর জানি, তার কোনো রাজনৈতিক, ধর্মীয় সংশ্লিষ্টতা ছিল না। এটা সন্ত্রাসী হামলা নয়।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা