৫ শতাংশ হারে শিক্ষক-কর্মচারীদের কার বাড়িভাড়া ভাতা কত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাড়িভাড়া বাড়ানোসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান/ফাইল ছবি
আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আজ আদেশে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

যদিও শিক্ষকরা ৫ শতাংশ হারে দেওয়া বাড়িভাড়ার আদেশ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তার অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৫ শতাংশ হারে কার বাড়িভাড়া ভাতা কত
শিক্ষকরা আগে ১০০০ টাকা করে মাসিক বাড়িভাড়া ভাতা পেতেন। গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। এখন নতুন করে ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া কেউই বেশি ভাতা পাবেন না।

অধ্যক্ষ- (গ্রেড ৪) বেতন ৫০,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ২,৫০০ টাকা। উপাধ্যক্ষ- (গ্রেড ৫) বেতন ৪৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ২,১৫০ টাকা। সহকারী অধ্যাপক- (গ্রেড ৬) বেতন ৩৫,৫০০ টাকা। বাড়িভাড়া (৫%) ১,৭৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)

সহকারী অধ্যাপক- (গ্রেড ৮) বেতন ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রভাষক – (গ্রেড ৯) বেতন: ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রধান শিক্ষক – (গ্রেড ৭) বেতন: ২৯,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,৪৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী প্রধান শিক্ষক – (গ্রেড ৮) বেতন: ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সিনিয়র শিক্ষক – (গ্রেড ৯) বেতন: ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী শিক্ষক – (গ্রেড ১০) বেতন: ১৬,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৮০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সহকারী শিক্ষক – (গ্রেড ১১) বেতন: ১২,৫০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৬২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

এমপিওভুক্ত কর্মচারীদের কার কত হবে
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর – (গ্রেড ১৬) বেতন: ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট – (গ্রেড: ১৬) বেতন: ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ঝাড়ুদার – (গ্রেড: ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়ক –(গ্রেড ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। পিয়ন – (গ্রেড ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। আয়া – (গ্রেড ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি