৫ টি খাবার খুব সহজেই নিয়ন্ত্রণে রাখবে ডায়বেটিসের সমস্যা

news-image

স্বাস্থ্য ডেস্ক : ডায়বেটিস সম্পর্কে সবচাইতে বড় ভুল ধারণা হচ্ছে ডায়বেটিস বংশগত রোগ। পরিবারে ডায়বেটিসে আক্রান্ত রোগী থাকলেই যে শুধু ডায়বেটিসে আক্রান্তের সম্ভাবনা থাকবে তা নয়। ডায়বেটিস যে কারো হতে পারে। কিন্তু খুব বেশি ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে এটি মারাত্মক কোনো সমস্যা সৃষ্টি করে না। আজকে চিনে নিন অতিপরিচিত কিছু খাবার যা ডায়বেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। ডায়বেটিসে আক্রান্ত রোগীরা নিয়ম মেনে এইসকল খাবার খেতে পারলে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন ডায়বেটিস।

১) আদা
আদার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে বিশেষভাবে সহায়ক। প্রতিদিন অল্প পরিমাণে আদা খাবারে দিয়ে খেলে বা কাঁচা আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করলে ডায়বেটিস নিয়ন্ত্রনে থাকে সহজেই।

২) করল্লা
তিতা স্বাদের জন্য করল্লা হয়তো অনেকেই খেতে চান না, কিন্তু এই তিতা স্বাদের করল্লার রয়েছে অসাধারণ সব স্বাস্থ্যগুণ। করল্লা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে খুবই কার্যকরী। ডায়বেটিক রোগীরা প্রতিদিন ১ গ্লাস করল্লার রস খাওয়ার অভ্যাস করতে পারেন। এছাড়াও খাবারে রাখুন করল্লা, ডায়বেটিস নিয়ন্ত্রনে থাকবে।

৩) মেথি দানা
মেথিকে যদিও খাবারের তালিকায় ফেলা যায় না, এটি মসলা হিসেবেই সকলের কাছে পরিচিত। এই মেথিও ডায়বেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। মেথি কারবহ্রাইড্রেট হজম হওয়ার মাত্রা ধীর করে দেয় যার দেহে সুগারের মাত্রা হুট করে বাড়তে পারে না। এতে নিয়ন্ত্রণে থাকে ডায়বেটিস।

৪) অ্যালোভেরার রস
বহুগুণের অ্যালোভেরা বা ঘৃতকুমারী সকলেরই পরিচিত। গবেষণায় দেখা যায় নিয়মিত অ্যালোভেরার রস পান করার ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও প্রতিদিন ১ গ্লাস অ্যালোভেরার শরবত রক্তের লিপিড বা ফ্যাট মলিকউলস কমায় যার ফলে ডায়বেটিস রোগীদের ক্ষত দ্রুত শুকাতে সহায়তা করে।

৫) আমলকী
আমলকী প্রায় সকলেরই খুব পছন্দের একটি ফল। এই আমলকীরও রয়েছে ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখার অসাধারণ গুণ। নিয়মিত আমলকী খাওয়ার ফলে দেহে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যার ফলে ডায়বেটিসের সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা