৫ অভ্যাসে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমেই ৫০-৯০ শতাংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।

জীবনের পাঁচটি অভ্যাসের মাধ্যমে আপনিও নিয়ন্ত্রণে রাখতে পারেন উচ্চ রক্তচাপ-

শারীরিক কসরত: শারীরিক পরিশ্রম বা নিয়মিত ব্যায়াম করলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। দৈনিক ১০ মিনিট কসরত করার অভ্যাস করলেও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

ওজন কমানো: ওজন নিয়ন্ত্রণে থাকলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। স্থূলতা কমাতে নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ভালো ঘুম এবং মানসিক চাপমুক্ত থাকা প্রয়োজন। তবে ওজন কমানোর জন্য কোনো শর্টকাট পন্থার আশ্রয নেয়া ঠিক নয়। এটি প্রাকৃতিকভাবে দীর্ঘস্থায়ী হবে না।

স্বাস্থ্যসম্মত ডায়েট: উচ্চ রক্তচাপ রোগীদের খাবারে লবণের পরিমাণ কমানোর পরামর্শ দেয়া হয়েছে। প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার পরিহার কতে হবে। এগুলোতে উচ্চমাত্রায় লবণ থাকে। যত সম্ভব বাইরের খাবার পরিহার করে বাড়িতে তৈরি খাবার খেতে হবে।

অ্যালকোহল পরিহার করা: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হলে অ্যালকোহল পরিহার করতে হবে বা খাওয়ার পরিমাণ একেবরেই কমিয়ে দিতে হবে। যেকোনো পরিমাণ অ্যালকোহলই স্বাস্থ্যের জন্য ভালো নয়। ওজন কমানোর ক্ষেত্রে এটি বিঘ্ন ঘটাতে পারে।

ধূমপান পরিহার করা: উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ধূমপান বিপজ্জনক। আপনার যদি হাইপারটেনশন থাকে তবে যত দ্রুত সম্ভব ধূমপান পরিহার করতে হবে।

দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলো রপ্ত করতে পারলেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা