৫০ তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে।

গতকাল বুধবার ৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র তালিকা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পর্ষদের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে গত ১০ ফেব্রুয়ারি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রিলিতে মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

আর ৫০ তম বিসিএস প্রিলির পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। গত ৩০ জানুয়ারি ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, ৫০ তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ স্বাস্থ্য ক্যাডারে হবে, যেখানে ৬৫০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন ও পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তার নিয়োগ সুপারিশ করা হবে। অন্যান্য ক্যাডার পদগুলোতেও পরীক্ষার ভিত্তিতে পদায়ন করা হবে।

পিএসসি সূত্র আরও জানায়, ৫০ তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এক্ষেত্রে চলতি বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।

এক বছরে একটি বিসিএস শেষ করার পথনকশা তুলে ধরে সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘প্রতিবছর পয়লা নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী ৩০ অক্টোবরের ফল প্রকাশ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা