৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে যেন রানের বন্যায় বইছেন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার ব্যাটাররা। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে হয়েছে মোট ৪৪৫ রান। যা দুদলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডময় ম্যাচে নামিবিয়াকে ১১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আর এই হারের কারণেই ফাইনালে উঠা হলো না নামিবিয়ার। চ্যাম্পিয়ন হওয়ার জন্য জিম্বাবুয়ের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে প্রোটিয়ারা। জবাবে নামিবিয়া করে ২১৭ রান।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ক্রিজে যেন ঝড় তোলেন দুই প্রোটিয়া ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ১৫৬ রান। দ্রুত ফিফটির পূরণের পর সেঞ্চুরির পথেই ছিলেন ওপেনার কনর এস্থারহুইজেন। কিন্তু ৮৮ রানে থামতে হয় তাকে। মাত্র ৪০ বলে খেলা তার ইনিংসটি ছয়টি চার ও আটটি ছয়ে সাজানো।

এস্থারহুইজেন না পারলেও ঠিকই শতক পূর্ণ করেন আরেক ওপেনার লুয়ান ডি-প্রিটোরিয়াস। মাত্র ৫৩ বলে ১০১ রান করেন তিনি। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩ ও রুবেন হারমান ২৬ রান করেন। আর ১ রান করে অপরাজিত থাকেন ইথান বোচ ও জর্ডান হারমান।

রান তাড়ায় নেমে ভালো সূচনা পায় নামিবিয়াও। ওপেনিং জুটিতে আসে ১১৯ রান। মাত্র ৩৬ বলে ৭২ রান করে আউট হন জ্যান ফ্রাইলিঙ্ক। আরেক ওপেনার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ৪৪ বলে ৬১ রান। এছাড়া জেজে স্মিট ৯ ও রুবেন টাম্পলম্যান ২১ রান করেন। আর ৩০ রানে অপরাজিত থাকেন জেরার্ড ইরাসমাস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি