৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল মানেই ছন্দ, সাম্বা জাদু আর মাঠ কাঁপানো ‘নাম্বার টেন’ জার্সির জাদুকর। পেলে, লিভেলিনো, জিকো, রিভালদো এবং রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক যুগের নেইমার জুনিয়র- বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ১০ নম্বর জার্সি সবসময়ই থেকেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

তবে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। দীর্ঘ চার দশক পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।

সবশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়া মাঠে নেমেছিল ব্রাজিল। সেবার স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে হুট করেই তীব্র শারীরিক সমস্যায় পড়েন ব্রাজিলের তৎকালীন প্রাণভোমরা ও কিংবদন্তি জিকো। ফলে জিকোকে ছাড়াই স্পেনের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল সেলেসাওদের।

১৯৮৬ সালের পর কেটে গেছে দীর্ঘ ৪০ বছর। এর মাঝে ১৯৯০ থেকে শুরু করে গত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরের প্রথম ম্যাচেই ব্রাজিলের একাদশে প্রথাগত ১০ নম্বর জার্সি পরিহিত কোনো না কোনো তারকা মাঠে ছিলেন।

কিন্তু এবার কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুনভাবে সাজানো কৌশল এবং চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতে- আজকের একাদশে এমন কোনো ফুটবলার নেই যিনি এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন।

ট্যাকটিক্যাল কারণেই হোক বা ইনজুরির ধাক্কায়, চার দশক পর ব্রাজিলের ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে এই নতুন অধ্যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে