৩ বছরে কুরআন হেফজ করলো ৬ বছরের মেইসাম

news-image

মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ। ৬ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে সংযুক্ত আরব আমিরাতের সর্বকনিষ্ঠ শিশু হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। মেইসাম ৩ বছর বয়সেই পবিত্র কুরআনের ২ পারা মুখস্থ করেন। পরবর্তী ৩ বছরে সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হন।

৬ বছরের মেইসাম এখনো কোনো স্কুলে ভর্তি হয়নি। আর তাতেই সর্বকনিষ্ঠ হাফেজের খ্যাতি লাভ করেন মেইসাম। মেইসামের মা জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটে ৩ বছর বয়সে কুরআনিক কোর্সে তাকে ভর্তি করে দেয়া হয়। আর এখানেই সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে। এখন তার বয়স ৬ বছর।

তিনি আরো বলেন, ‘আমার মেয়ের যখন তিন বছর ছিল তখন তার দুই পারা মুখস্থ ছিল। মেইসাম আমিরাতে ‘শেখ জাদেহ’ শিরোনামে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় সে সপ্তম স্থান অধিকার করে। ৬ বছরের শিশু ও সর্বকনিষ্ঠ হাফেজ মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদের প্রতি রইলো শুভ কামনা। আল্লাহ তাআলা তাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা