২৪ ঘণ্টায় ইসরায়েলে ১৯১ জন আহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে মোট ১৯১ জনকে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সৈন্য ও সাধারণ নাগরিক—দুই পক্ষই রয়েছে। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা গুরুতর।

এর আগে জানানো হয়েছিল, সোমবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ইয়েহুদ শহরে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে দেশটির জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি