১ গোলের আক্ষেপ বাংলাদেশের

news-image

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত তুমুল উন্মাদনাপূর্ণ এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। টিভি পর্দায় হামজা চৌধুরী ও শমিত শোমদের ওপর চোখ রেখেছিলেন কোটি ফুটবলপ্রেমী। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল দেখে তারা হতাশ হয়েছেন বটে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল দেশের অনুরাগীদের নিশ্চয়ই কিছুটা হলেও তৃপ্তির অনুভূতি দিয়েছে।

একই ব্যবধানে সর্বশেষ দেখাতেও হেরেছিল বাংলাদেশ।

২০১৫ সালে এই ঢাকাতেই হেরেছিল বাংলাদেশ। আজকের হারটা অবশ্য নাও হতে পারত। যদি ম্যাচের একদম শেষ মুহূর্তে তারিক কাজীর নেওয়া হেডটা বারে না লাগত। বাংলাদেশি ডিফেন্ডারের হেডটা এক ইঞ্চি নিচে লাগলে জালে জড়াতে পারত।

সিঙ্গাপুরকে শুরু থেকেই সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার চেষ্টা করেছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে গোলের ভালো সুযোগ তৈরির দিক দিয়ে এগিয়ে ছিল সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি