১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : হামলায় আহত হয়ে টানা ১৭ দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাসায় ফেরেন নুর।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরকে ঢামেক হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপর তিনি বাসার উদ্দেশে চলে যান।

এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার শিকার হন নুরসহ তার দলের অনেক নেতাকর্মী। হামলায় গুরুতর আহত হন নুর। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি