১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে: ওবায়দুল কাদের

Noakhaliডেস্ক রির্পোট : পেট্রোল বোমা দিয়ে মানুষ না মেরে জনমত গড়ে তোলার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০ দলীয় জোটের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারের পতন ঘটাতে হলে ১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে।

বুধবার দুপুর ১২টায় নোয়াখালীর মাইজদী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত অবরোধ বিরোধী মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে নারী ও শিশুসহ সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, বিএনপির নেতারা গুলশানের দরজা বন্ধ করে আলোচনা ও সংলাপের দরজাই বন্ধ করে দিয়েছেন।

সমাবেশ শেষে মন্ত্রী নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত তিনদিনের ডিজিটাল মেলা উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা