১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : একটা ম্যাচেও নেই জয়। ২০২২ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেয়া জশ বাটলার ২০২৫ সালে এসে বড্ড বিবর্ণ। অধিনায়ক হিসেবে নিজের সময়টা ভাল কাটছিল না তার। বাধ্য হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের আগেই বাটলার জানিয়ে দিলেন, আর হচ্ছে না অধিনায়কের পদে থাকা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই ছিল অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

কিন্তু শেষ এই ম্যাচটাও জেতা হলো না। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। ১৭৯ রানেই হয়েছে অলআউট। এরপর প্রোটিয়ারা অনেকটা হেসেখেলেই নিশ্চিত করেছে জয়। কোনো ম্যাচ না জিতে, সবার নিচে থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল ইংল্যান্ড। সেইসঙ্গে ফেরালো ১২ বছর আগের লজ্জাজনক রেকর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমপক্ষে তিন ম্যাচ খেলেছে, কিন্তু কোন জয় নেই এমন দলের তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে এর আগে কেবল ৩ দলকে এক আসরে ৩ ম্যাচের সবকটায় হেরে বিদায় নিতে হয়েছিল। ২০০৬ সালে ভারতের মাটিতে টুর্নামেন্টের বাছাইপর্বেই ৩ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। সেবারে ১ জয় পায় বাংলাদেশ।

২০০৯ সালের আসরে দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপ পর্বের টানা ৩ ম্যাচেই হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আসরে পাকিস্তান টানা তিন ম্যাচেই হেরে যায়।

আর শেষমেশ ২০২৫ সালে ইংল্যান্ডের যাত্রা শেষ হলো গ্রুপপর্বের তিন ম্যাচে হেরে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড স্কোর গড়েও হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বোলিং লাইনআপের সামনে ইংল্যান্ডের হার ছিল ৮ রানে। আর সবশেষ আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারল ৭ উইকেটের ব্যবধানে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি