১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে: মামুনুল হক

news-image

অনলাইন ডেস্ক : আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের জন্য সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মামুনুল হক।

মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত দিনে বৃহৎ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। এ কারণে ক্ষমতা পরিবর্তনের জন্য সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে।

তিনি বলেন, ‌‘বিগত দিনে গুন্ডামির রাজনীতি ছিল। যে দলই ক্ষমতায় যায় তারা নিজেদের ভাগ্য বদল করে জনগণের জন্য কোনো কাজ করে না। ফলে বিগত ৫৪ বছরে যে লুটপাটের আর দুর্বৃত্তায়নের রাজনীতি হয়েছে, সেটার পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ১১ দলীয় জোট হলো জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি