হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৪৮

news-image

অনলাইন ডেস্ক : দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৬২৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, সিলেটে ১৪৫ জন, খুলনায় ১২৫ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৪৬ জন এবং রংপুরে ৩৯ জন চিকিৎসা নিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্ষমা চেয়েও লাভ হলো না এমবাপ্পের, চীনে বন্ধ রিয়ালের ম্যাচ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২০ হাজার টাকা ছাড়াল

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম চালু

শ্রমিক আন্দোলনে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে যাচ্ছে ‘মুরাসু

জামায়াত ছাড়লে তিন ভাগ হবে এনসিপি: আবু হানিফ

ইউক্রেন-রাশিয়ার অ্যাপে সাইবার হামলা

ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, বাড়ছে মানবিক সংকট

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার মানেই জাতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী