হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলার রায় স্থগিত

news-image

নিউজ ডেস্ক : ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে চলমান ত্রাণের ১০০ বান্ডিল ঢেউটিন আত্মসাতের অভিযোগে করা মামলা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে মামলাটি চলার নির্দেশ ছিল হাইকোর্টের দেয়া রায়ে। তবে এবার সেই রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন।

২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারসংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ- কন্টিনজেন্ট এবং পুলিশ যৌথভাবে উদ্ধার করে। পরে বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ১৩ জুন ২০০৭ সালে দুজনকে আসামি করে থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা