হানিপ্রীতের সন্ধান দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : ধর্ষণের দায়ে জেলবন্দি গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসানের বিষয়ে কোনো খবর দিয়ে গ্রেপ্তারে সাহায্য করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন সমাজকর্মী ফকিরেলাল ভোজবল। তিনি হানিপ্রীতকে গ্রেপ্তারের দাবিতে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের জেলাশাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেছেন।

সারা শহরে হানিপ্রীতের পোস্টারও লাগিয়ে দিয়েছেন ভোজবল। তাঁর আশা, পুরস্কার ঘোষণার পর হানিপ্রীতের খোঁজ পাওয়া যাবে।
জেলাশাসক প্রকাশ শ্রীবাস্তব অবশ্য ভোজবলের ধর্ণা ও পুরস্কার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, যে কেউ ধর্ণায় বসতেই পারেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বেআইনি কোনো কার্যকলাপ দেখলে পুলিশ ব্যবস্থা নেবে। সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান