হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

news-image

অনলাইন প্রতিবেদন : হাওর রক্ষায় সরকার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবিরের মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাওরের জীব বৈচিত্র রক্ষায় সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ কাজে স্থানীয় উপকারভোগীদের সম্পৃক্ত করা হচ্ছে। হাওরে বাঁধ নির্মাণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ, ট্যুরিজম নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গুয়ার হাওর বিপন্ন তালিকায় উঠে এসেছে। এখানকার প্রায় ডাটা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এছাড়া ২০১৩ সালে পানি আইন করার পর এ প্রথম ওই আইনের অধীনে কাজ করছি আমরা। ‌মৎস্য, পরিবেশ, পানি সম্পদ ও হাওর কর্তৃপক্ষ, এ চার স্তরের সমন্বয়ে হাওর উন্নয়নে কাজ করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি