হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকার পূজা চেরির একটি ভিডিও নিয়ে হঠাৎ আলোচনা! মাত্র ১৬ সেকেন্ডের সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে বেশ কৌতূহল। তাতে দেখা গেছে, গায়ে হলুদের সাজে পূজা চেরি; যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গ্রামীণ আবহে হলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন পূজা চেরি। পরে জানা যায়, বাস্তব কোনো বিয়ের অনুষ্ঠান নয়, তার নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ের দৃশ্য এটি। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে।

সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, পাবনায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। পরে সেটি ইন্টারনেটে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন।

‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো ও পূজা চেরি। অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এই সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর।

উল্লেখ্য, এই সিনেমার শুটিংয়ের জন্য পুরো টিম কাজাখস্তানেও অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে এখন দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি