হরমুজ প্রণালিতে ইরানের মাইন বসানোর আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান ছোট আকারের সমুদ্র মাইন স্থাপন করতে শুরু করেছে—এমন কিছু প্রতিবেদন সামনে এসেছে। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে বেসরকারি পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি পার করে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্র একাধিকবার নাকচ করায় উদ্বেগ আরও বেড়েছে।

বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ওই এলাকায় কার্যত সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আর কী ব্যবস্থা নিতে পারে—তা নিয়েও আলোচনা চলছে।

এ মুহূর্তে পরিস্থিতি ঠিক কী অবস্থায় রয়েছে, তা পরিষ্কারভাবে জানা যাচ্ছে না।

তবে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলো আশঙ্কা করে আসছে, ইরান হরমুজ প্রণালিতে এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে মাইন বা অন্যান্য ফাঁদ ব্যবহার করে নৌপথকে ঝুঁকির মধ্যে ফেলা হবে। এমন পদক্ষেপ কেবল কোনো দেশের নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিকেও বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি