হরমুজে ৬০ দিন ফি মওকুফ

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য বড় ধরনের সুবিধার ঘোষণা দিয়েছে ইরান। আগামী ৬০ দিন এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো বিনা খরচে চলাচলের সুযোগ পাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ চলাচলের অনুমোদনের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে সব জাহাজকে নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করতে হবে। ইরানের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে নৌপথে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।

এছাড়া নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে শিগগিরই কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ।

একই সঙ্গে সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী নৌপথে নিরাপত্তা জোরদার, মাইন অপসারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নৌপরিবহন খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি