হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

news-image

গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর ১০ জুন থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। হজ অফিসের দেওয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন হাজী বাংলাদেশে ফিরেছেন।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২৫ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২৯ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন আরাফাতে মারা গেছেন।

তবে জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ অফিস আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ৬ হাজার ২০৭ জন হাজীকে পরিবহন করেছে। সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জন হাজীকে ও সৌদি-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জন হাজীকে ফিরিয়ে এনেছে।
এখন পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি বিমান।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে তা শেষ হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সুবিধার্থে এ বছর ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেয়। হাজীদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা