হজে সৌদি সরকারের রাজকীয় আতিথ্য পাবেন ১০০ দেশের ১,৩০০ মুসল্লি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১০০টি দেশের ১,৩০০ নারী ও পুরুষ মুসল্লিকে সৌদি সরকারের বিশেষ মেহমান হিসেবে হজে আমন্ত্রণ জানাতে রাজকীয় নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআযীজ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি আজ শনিবার এই তথ্য জানায়।

বার্তা সংস্থাটি জানায়,খাদেমুল হারামাইনের ‘হজ, উমরাহ ও জিয়ারতের জন্য মেহমান কর্মসূচি’র আওতায় সৌদি ইসলামি বিষয়ক, দাওয়াহ ও হিদায়াহ মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো খোলাসা করা হয়নি।

এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মসূচির প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আবদুল লতীফ আলে আশশেইখ খাদেমুল হারামাইন ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই মহান বদান্যতা মুসলিম উম্মাহর প্রতি সৌদি নেতৃত্বের অঙ্গীকার এবং মুসলিম বিশ্বের প্রতি দেশটির সুদৃঢ় অবস্থানের প্রতিফলন।

ড. আশশেইখ জানান, নির্দেশনার পরপরই মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে সব প্রস্তুতি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা আয়োজন থাকবে। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ইসলামী ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, দুই হারামের ইমাম ও শায়খদের সঙ্গে সাক্ষাৎ ইত্যাদি—যা মেহমানদের আধ্যাত্মিক ও বৌদ্ধিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।

তিনি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য বিশ্বব্যাপী ধর্মীয় ও জ্ঞানী মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সৌহার্দ্য, সাংস্কৃতিক বিনিময় এবং ইসলামি মূল্যবোধ প্রচারে সৌদি আরবের ভূমিকাকে জোরদার করা।

হিজরি ১৪১৭ সনে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১৪০টি দেশের প্রায় ৬৫ হাজার মুসল্লিকে সৌদি আরব মেহমান হিসেবে হজ করানোর সুযোগ দিয়েছে।

ড. আশশেইখ আরও বলেন, ইসলামের সেবা ও মুসলমানদের কল্যাণে সৌদি আরবের নির্বিচার অঙ্গীকার এই কর্মসূচির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এটি সৌদি ভিশন ২০৩০-এর ইসলামি ও মানবিক লক্ষ্য পূরণের দিকেও একটি কার্যকর পদক্ষেপ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি