হজের সফরে জন্ম নিলো আরও এক শিশু ‘মুহাম্মাদ’

news-image

পবিত্র নগরী মক্কায় ৩৩ বছর বসয়ী এক আফগানি নারী জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তান। এবারের হজের সফরের প্রথম শিশু ‘মাদিনা’র জন্মের পর আফগানি মায়ের কোল আলো করতে আসা সন্তানের নাম রাখা হয়েছে ‘মুহাম্মাদ’। খবর সৌদি প্রেস এজেন্সি।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) পবিত্র নগরী মক্কা মুকাররমার একটি মা ও শিশু হাসপাতালে ভূমিষ্ট হয় এ শিশু। এবারের হজে সন্তান ভূমিষ্ঠের দ্বিতীয় ঘটনা এটি। মক্কায় ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মা উভয়ে সুস্থ রয়েছেন।প্রতি বছরই হজের সফরে অনেক নারীর সন্তান ভূমিষ্ঠ হয়। হজের সফরে এটিই কোনো আফগানি নারীর প্রথম সন্তান লাভ।

আফগানি এ নারী সন্তান ভূমিষ্ঠের পর প্রসূতি ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে উন্নত সেবা লাভের পর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন।চলতি বছর ভারতীয় এক দম্পতির কোল আলো করে জন্ম নেয় প্রথম শিশু। তার নাম রাখা হয় ‘মাদিনা’।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান