হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

news-image

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার থেকে। এর আগে সোমবার থেকেই সৌদি আরবের মিনা প্রান্তরে লাখো হাজির সমাগমে ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মক্কা থেকে ধাপে ধাপে হাজিরা মিনায় পৌঁছে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে সেখানে।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও বহু স্থানীয় হজযাত্রীও যোগ দিয়েছেন।

হজের বিধান অনুযায়ী, মিনায় অবস্থান করে হাজিরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন এবং পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নেন। বুধবার সূর্যোদয়ের পর তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশে।

সেখানে হজের খুতবা শোনা এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর হাজিরা মুজদালিফার পথে যাত্রা করবেন। এরপর পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুণ্ডনসহ ধাপে ধাপে সম্পন্ন হবে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।

এদিকে মিনাসহ পবিত্র স্থানগুলোতে তীব্র গরম বিরাজ করছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। হাজিদের নিরাপত্তায় সৌদি সরকার ছায়া ব্যবস্থা, কুলিং ফ্যান, পর্যাপ্ত পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করেছে।

হজ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের চলাচল, থাকা-খাওয়া ও স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি চলছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা