হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয়নবি ফরজ নামাজ শেষে যে দোয়া পড়তেন

news-image

ইসলাম ডেস্ক।। নামাজের সালাম ফেরানোর পর প্রিয়নবি কিছু সময় দোয়া ও তাসবিহ পড়তেন। তাঁর উম্মতকেও এ সব দোয়া পড়তে উৎসাহ প্রদান করতেন। যে সব নামাজের পর সুন্নত কিংবা নফল নামাজ রয়েছে সেসব নামাজে সংক্ষেপে দোয়া পড়তেন। আর যেসব নামাজে সুন্নত কিংবা নফল নামাজ নেই তাতে অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে দোয়া ও তাসবিহ পড়তেন। হাদিসে এসেছে-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তখন এ দোয়া পাঠ করা পরিমাণ সময়ের বেশি বসে থাকতেন না। (আর তাহলো)-

اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ تَبَرَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল ঝালালি ওয়াল ইকরাম।’
অর্থ : হে আল্লাহ! আপনি নিজেই শান্তিময়। আর আপনার কাছ থেকেই শান্তি আসে। হে প্রতাপশালী ও সম্মানের অধিকারী! তুমি বরকতময়।’ (মুসলিম)

অন্য হাদিসে এসেছে, নামাজ শেষে প্রিয়নবি বলতেন- হজরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজ শেষ করতেন, তখন ৩বার ইসতেগফার করতেন-
اَسْتَغْفِرُ الله
উচ্চারণ : আসতাগফিরুল্লাহ। অর্থ : হে আল্লাহ! ক্ষমা করুন। অতঃপর বলতেন-
اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ تَبَرَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল ঝালালি ওয়াল ইকরাম।’ অর্থ : হে আল্লাহ! আপনি নিজেই শান্তিময়। আর আপনার কাছ থেকেই শান্তি আসে। হে প্রতাপশালী ও সম্মানের অধিকারী! তুমি বরকতময়।’ (মুসলিম)

হাদিসের শেখানো ভাষায় ও পদ্ধতিতে নামাজ শেষে সংক্ষেপে দোয়া ও তাসবিহ পড়া সুন্নাত ও বরকতময় ইবাদত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজ শেষ করে হাদিসে ঘোষিত দোয়ার আমল যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা