স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন : রিজওয়ানা হাসান

news-image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মোহাম্মদপুরের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, যেহেতু মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষই মীমাংসা করেছেন সেহেতু এই বিষয়টা স্বপ্রণোদিত এর বাইরে নেওয়ার আর সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা (জাহাঙ্গীর আলম চৌধুরী) স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন।

তিনি আরও বলেন, ‘যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি, সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এ দেশে নেই।’

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিচ্ছে। কোন দল চাঁদাবাজি করছে, কোন দল করছে না সরকার সেটা দেখবে না। কোনো বিশেষ দলের দিকে ইঙ্গিত করে থাকলে সেই বিশেষ দলকে প্রশ্ন করতে হবে।

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভেতরেই নির্বাচন হবে বলেও জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি