স্বপ্নে ফিরে আসছে সাবেক প্রেমিক বা প্রেমিকা? এর অর্থ কী জেনে নিন!

13151880_562887737214521_4100241696155231887_nনিউজ ডেস্ক : দু’জনের ভালো সম্পর্কটা ভেঙে গেছে আগেই। তবুও ঘুমের মধ্যে স্বপ্নে ফিরে ফিরে আসছে আপনার সাবেক প্রেমিকা বা প্রেমিক। এর অর্থ কী? জানেন?
মনোবিজ্ঞানীরা বলছেন, পুরনো প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে স্বপ্ন দেখছেন মানেই আপনি এখনও তাকে ভালবাসেন, তা নয়। সাধারণভাবে, একটি সম্পর্ক ভেঙে গেলেও তার স্মৃতি আমাদের মনে রয়েই যায়।
পুরনো ভালবাসার মানুষটির কিছু গুণ আসলে দাগ কেটে যায় আমাদের মনে। বর্তমানে আপনি যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কে যে অপ্রাপ্তির জায়গা সেগুলি হয়ত পুরনো সম্পর্কে ছিল না।
হয়ত আপনার আগের প্রেমিক খুবই খেয়াল রাখতেন আপনার। বর্তমানে সেভাবে খেয়াল রাখবে তেমন মানুষ হয়ত আপনার জীবনে নেই।
সেক্ষেত্রে প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে নিয়ে স্বপ্ন দেখার অর্থ— আপনি আপনার প্রেম-জীবনে বিশেষভাবে উন্নতির আশা করছেন।
জীবনে যখন বিশেষ কোনও কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে তখন আমাদের স্বপ্নে ঘুরে ফিরে আসে আমাদের জীবনের সুখের মুহূর্তগুলি।
সেইসব মুহূর্ত যদি আমাদের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে কেন্দ্র করে গড়ে উঠে থাকে তাহলে আমাদের স্বপ্নে তাদের যাতায়াতের সম্ভাবনা বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা