স্ত’ন কে’টে নেয়া সেই শেফালির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

news-image

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলায় ক্যানসার ছড়িয়ে পড়ার ভয় দেখিয়ে ব্লেড দিয়ে স্ত’ন কে’টে নেওয়া সেই শেফালি বেগমের (৪২) চিকিৎসার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ওই নারীর চিকিৎসার সকল ব্যায় বহন করবে উপজেলা প্রশাসন।

হাসপাতালে শেফালির সঙ্গে তার ছোট এক মেয়ে রয়েছে। এছাড়া সার্বক্ষণিকভাবে থাকার জন্য একজন গ্রাম পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মসহায়ককে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, বিকালে হাসপাতালে শেফালিকে দেখে এসেছি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। এর আগে ইউএনও আরিফুল ইসলাম শনিবার আহত শেফালিকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

জানা যায়, গত ৭ এপ্রিল উপজেলার পাঁচহাট গ্রামের মৃ’ত সাদ্দাম মিয়ার স্ত্রী শেফালি বেগমকে ক্যানসারের ভয় দেখিয়ে ভুয়া চিকিৎসক মানিক তালুকদার (৩৮) শেফালির বাম স্ত’ন ব্লে’ড দিয়ে কে’টে ফেলে। এ ঘটনায় সোমবার রাতে পাঁচহাট বাজারের ইকবাল হোমিও ফার্মেসি থেকে মানিককে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা