সৌদি আরবে মাথায় গ্লাস পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু

news-image

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :  সৌদি আরবে বিল্ডিং এ কাজ করতে গিয়ে মাথায় গ্লাস ভেঙে পড়ে সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সৌদি আরব সময় আনুমানিক ৩ টার সময় দাম্মাম শহরে এ ঘটনা ঘটেছে।

নিহত প্রবাসী যুবকের নাম মোহাম্মদ ওমর ফারুক (২৬)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল খুইল্যা বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।

নিহত সৌদি প্রবাসী ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ শফিক জানান, ওমর নিজ কর্মস্থলে কাজ করার সময় কাঁচ তার মাথার উপর পড়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু শোকে আমরা খুবই ভারাক্রান্ত।

উপজলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া সৌদি আরবে নিজ কর্মস্থলে দুর্ঘটনার স্বীকার হয়ে তাহার এলাকার ওমর নামের এক ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দু:খজনক বলে জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি