সৌদিতে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এই গ্রেপ্তারগুলি হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় ১ হাজার ৬৪০ জন আটক হয়েছে। এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

নিরাপত্তা বাহিনী ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে আটক করেছে। পাশাপাশি পরিবহন, আশ্রয় বা নিয়োগে সহায়তার দায়ে আরও ৩৭ জন গ্রেপ্তার হয়েছেন।

বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে, যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ ও ৩ হাজার ২৯ জন নারী। মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ হাজার ১৬২ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।

সৌদির আইন অনুযায়ী অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা সহায়তার জন্য সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত ও জনসাধারণের নামে শাস্তি বিধান রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি