সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াসিনের বাড়িতে শোকের মাতম

accedent-----------------নিজস্ব প্রতিবেক : সৌদি আরবের আল-লিথ শহরে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন বাংলাদেশি। ওই দুর্ঘটনায়  ইয়াসিন (২৬) নামে আরেক বাংলাদেশি গুরুতর আহন। পরদিন শনিবার তিনিও মারা যান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরার গোপীনাথপুর গ্রামে। ইয়াসিনের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।


সূত্র জানায়, গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াসিনকে হেলিকপ্টারে করে কিং আবদুল আজিজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিংসাধীন অবস্থায় শনিবার ইয়াাসিন মারা যান।ইয়াসিনের পরিবার জানায়, ছয় ভাই বোনের মধ্যে ইয়াসিন সবার ছোট। ইয়াসিনের বড় ভাই মহসিন তাকে ২০০৭ সালে সৌদি আরবের নিয়ে যান। সেখানে ইয়াসিন কাপড়ের ব্যবসা করতেন।ইয়াসিনের বাবা নুরুল ইসলাম জানান, ‘সে (ইয়াসিন) প্রতিদিন সকাল ও রাতে নিয়মিত মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলতেন। সে সোদি আরবের জেদ্দায় থাকেন। গত শুক্রবার সে জেদ্দা থেকে আলকোছে যায় কাপড় কিনতে। কাপড় কিনে রাত ১০টার দিকে ইয়াসিন বাংলাদেশে ফোন করে আমাদের (মা-বাবা) সঙ্গে কথা বলে। এটাই ছিল আমাদের সঙ্গে তার শেষ কথা’।


তিনি আরো বলেন, আলকোছ থেকে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় ইয়াসিন মারা যান। প্রথমে ইয়াসিনের মামা ইলিয়াস রাত ১১টার দিকে ফোন করে দুর্ঘটনার কথা জানান। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


তবে নিহতের পরিবার লাশ দাফনের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন, পবিত্র স্থান হওয়ায় সৌদি আরবেই ইয়াসিনের লাশ দাফন করা হবে।



 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা