সেনা মোতায়েনসহ তিন স্তরের নিরাপত্তা থাকবে ডাকসু নির্বাচনে

news-image

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, নির্বাচনের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। একইসঙ্গে নির্বাচনের দিন বৈধ ভোটার ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।”]

রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর বিকেল থেকে এবং ৯ সেপ্টেম্বর সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।

সেই সভায় আরেক রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম প্রার্থীদেরকে সতর্ক করে বলেছেন, মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি