সেই লাবণীকে এবার ‘একাধিক বিবাহিত’ বলে ঘোষণা

news-image

সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে। আর ওই কেন্দ্রীয় কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ এর আলোচিত প্রতিযোগী আফরিন লাবণী। এদিকে আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লাবণীকে একাধিক বিবাহিত উল্লেখ করে বিতর্কিত তালিকায় যুক্ত করা হয়েছে। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ৯৯ জনকে বিতর্কিত দাবি করে নাম প্রকাশ করেছে পদবঞ্চিতরা। এই ৯৯ জনের একজন লাবণী।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, জামালপুর সদর বাগেরহাটা কলেজ রোডের বাসিন্দা লাবণী। ব্যবসার পাশাপাশি কয়েকটি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন তিনি। জামালপুর কোর্টে গিয়ে ২০১৪ সালের ১৮ আগস্ট বিয়ে করেছিলেন তারা। দুই বছর সংসার করার পর ২০১৬ সালের ১৭ মে ডিভোর্স হয় তাদের। এমনই তথ্য পাওয়া যায়।

তবে বিয়ের কথা অস্বীকার করে লাবণী দাবি করেছেন, আতাউর রহমান আতিকের সঙ্গে তার বিয়ে বা বিচ্ছেদ কোনোটাই হয়নি। দুই বছর সংসার করা তো দূরের কথা, কখনও জামালপুর যাওয়াও হয়নি তার। তবে আতাউর তার পরিচিত বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে যখন ঢাকায় আসেন তখন ইডেন কলেজের হোস্টেলে থাকতেন। সেখানে তার রুমমেট ছিলেন সোমা নামে এক মেয়ে। আতিক ছিলেন সোমার পরিচিত। সেই সূত্রে আতিকের সঙ্গে তার পরিচয়।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী। তিনি জবি থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে অধ্যয়নরত। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফাইনালে ‘তিনটি উইশ’ নিয়ে বিচারক ইমির প্রশ্নের হাস্যকর উত্তর দিয়েছিলেন লাবণী। তারপর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক ট্রল হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা