সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন

trainnn-150x150অনলাইন ডেস্ক :  ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মন্দবাগ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি নুরুল আমীন জানান, সন্ধ্যা ৬টার দিকে চলন্ত অবস্থায় ট্রেনটির পেছনের বগিটি বিচ্ছিন্ন হয়ে লাইনের উপর রয়ে যায়। এ অবস্থায় ট্রেনটি কয়েক কিলোমিটার চলে যাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে আবার চালক ট্রেনটিকে পেছনের দিকে এনে বগিটির সঙ্গে যুক্ত করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা