সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন

news-image

অনলাইন ডেস্ক : জাপানে ব্যাপক তাণ্ডব চালানোর পর সুপার টাইফুন ‘বাভি’ এবার চীনের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ।

সরকারি তথ্য অনুযায়ী, ঝেজিয়াং প্রদেশ থেকে প্রায় ৫ লাখ এবং ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় আরও প্রায় ৩ লাখ মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন।

আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ভোরে ঝেজিয়াং প্রদেশের ঘনবসতিপূর্ণ ওয়েনঝো শহরে টাইফুনটি আঘাত হানতে পারে। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বন্যার আশঙ্কা রয়েছে।

যদিও প্রশান্ত মহাসাগর অতিক্রমের সময় টাইফুনটির শক্তি কিছুটা কমেছে, তবুও এতে থাকা বিপুল জলীয় বাষ্পের কারণে ভারী বর্ষণের ঝুঁকি বহাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চীনের জাতীয় আবহাওয়া সংস্থা দ্বিতীয় সর্বোচ্চ স্তরের ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচল সীমিত করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় স্কুল ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ওয়েনঝোর বাসিন্দা হুয়াং শিনগুয়াং জানান, সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি কয়েক দিনের খাবার ও বিশুদ্ধ পানির মজুত করে রেখেছেন, যাতে ঝড়ের সময় কোনো সংকটে পড়তে না হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা