সুপার ওভার রোমাঞ্চে রংপুরকে হারাল রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রংপুর।

১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি রংপুর। ১১ বলে ১৬ রান করে আউট হন ওপেনার লিটন কুমার দাস।

দ্বিতীয় উইকেটে দলকে দারুণ জুটি উপহার দেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। এসময় দুজন মিলে গড়েন ১০০ রানের জুটি। তাতেই জয়ে ভিত পেয়ে যায় রংপুর। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে ফিরতে পারেননি হৃদয়। অর্ধশতক পূরণের পর ৫৩ রানে আউট হন হৃদয়।

এদিকে কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন মালান। ফিফটির পূরণের পর মালান অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ১৫ রানে অপরাজিত থাকেন মেয়ার্স।

এর আগে ম্যচের শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ৬ বলে ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন তিনি।

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রাজশাহীকে শক্ত ভিত গড়ে দেন শান্ত-ফারহান। ৩০ বলে ৪১ রান করে রানআউটে কাটা পড়েন অধিনায়ক। তাতে ভাঙে ৯৩ রানের জুটি।

শান্ত থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন ফারহান। ৩৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৬ বলে ৬৫ রান করেছেন।

শান্ত-ফারহান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। মুশফিক-ইয়াসির আলিদের ব্যর্থতায় শক্ত ভিতের পরও বড় সংগ্রহ পায়নি দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি