সুখী দাম্পত্যের জন্য থালাবাসন ধোয়া!

news-image

দাম্পত্য জীবনের নানা সমস্যা দূর করে সুখী হওয়ার জন্য মানসিক চাপ কমানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে ঘরের ভেতর মানসিক চাপ কমানোর জন্য থালাবাসন ধোয়া অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে নিয়মিত থালাবাসন ধোয়ার কাজে নেমে পড়ার পরামর্শ দিয়েছেন আমেরিকান গবেষকরা। এছাড়া একই ধরনের কিছু কাজ, যা দৈনিক করা হয় এগুলো ২৭ শতাংশ পর্যন্ত মানসিক চাপ কমাতে পারে বলে জানা গেছে গবেষণায়। আর এতে ২৫ শতাংশ পর্যন্ত অনুপ্রেরণা বাড়ে দম্পতিদের। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। এতে ৫১ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। গবেষণায় মেডিটেশন ও রিল্যাক্সেশনের উপায় হিসেবে থালাবাসন ধোয়ার কার্যকারিতা পরীক্ষা করা হয়।
গবেষণাপত্রটির লেখক অ্যাডাম হ্যানলি বলেন, ‘আমি পার্থিব কার্যক্রমের বিষয়গুলো নিয়ে মানসিক শান্তি বাড়ানোর উপায় নিয়ে গবেষণায় আগ্রহী ছিলাম।’
গবেষণায় দেখা যায়, যে অংশগ্রহণকারীরা থালাবাসন ধুয়েছেন তাদের মানসিক সচেতনতা ২৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে তাদের ২৭ শতাংশ উৎসাহ বেড়েছে ও মানসিক চাপ কমেছে।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান