সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর, ২ লাখ ঘনফুট উদ্ধার

news-image

সিলেট জেলা সংবাদদাতা : সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযান চলাকালে সাদাপাথরের বিভিন্নস্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়, যা ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমরা বহুদিন ধরে দেখছি, রাতের অন্ধকারে ট্রাক আর নৌকায় করে এখানে পাথর পাচার হয়। এভাবে চলতে থাকলে সাদাপাথরের সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। তবে শুধু অভিযান নয়, এর সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এছাড়া সদর উপজেলায় বিভিন্ন ক্রাশার মিলেছে এবং স্থানীয় বসতবাড়িতে সাদাপাথর এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত ভোরের ডাককে বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। সেগুলো এখনও মাপা হয়নি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। শুধু তাই নয়, যেসব বাড়ির মালিকরা এবং যারা এই লুটপাটকাণ্ডে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা