সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা রয়েছে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে থাকা টাইগারদের সামনে এখন সমতা ফেরানোর চ্যালেঞ্জ।

প্রথম ম্যাচে নাসুম আহমেদের পারফরম্যান্স বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। পাশাপাশি ব্যাটিংয়ে বাড়তি ভারসাম্য আনতে মোসাদ্দেক হোসেন সৈকতকেও খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। সুযোগ পেতে পারেন আবদুল গাফফার সাকলাইন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সাইফউদ্দিন। তবে ম্যাচের আগে উইকেট ও দলের সমন্বয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জিততেই হবে টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি