সিনেমার নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক, চিত্রগ্রাহক সমিতির সভাপতি, চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন এই চিত্রগ্রাহক। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আব্দুল লতিফ বাচ্চুর মুত্যৃর খবরটি নিশ্চত করেছেন সিনেমা প্রযোজক খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘আব্দুল লতিফ বাচ্চু চলচ্চিত্রের বিভিন্ন সমস্যার সমাধানে নেতৃত্ব দিয়েছেন। আমরা চলচ্চিত্রের একজন অভিবাবককে হারালাম। তিনি পরিচালক হিসেবে অনেক ছবি পরিচালনা করেছেন। “যাদুর বাঁশী”, “নতুন বউ”, “স্বামীর ঘর”সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিও পরিচালনা করেন। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

আব্দুল লতিফ বাচ্চু শুধুমাত্র একজন চিত্রগ্রাহক নন, তিনি ছিলেন একাধারে সিনেমার পরিচালক, চিত্র পরিকল্পক এবং আলোকচিত্র শিল্পী। তার অসাধারণ ক্যামেরার চোখে ফুটে উঠেছে বাংলা সিনেমার নানামাত্রিক সৌন্দর্য।

তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘হাতকড়া’ দর্শক হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছে। আশির দশকে চিত্রগ্রহণে তার বৈচিত্র্য ও মুন্সিয়ানা সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যায়। অসংখ্য সিনেমায় তার কাজ আজও প্রশংসিত হয় চলচ্চিত্রবোদ্ধা ও তরুণ নির্মাতাদের কাছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি