সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, ড্যাফোডিলের ক্লাস-পরীক্ষা স্থগিত

news-image

সাভার প্রতিনিধি : ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে সাভারের খাগান এলাকা। স্বাভাবিক হয়নি জনজীবন। ভয় আর আতংকে বন্ধ দোকান পাট।

নিরাপত্তার শঙ্কায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল।

উদ্ভূত পরিস্থিতিতে আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত সিটি ইউনিভার্সিটিও বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে গত রোববার (২৬ অক্টোবর) রাতের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেছেন, ‘নরকীয় তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিটি ইউনিভার্সিটি। তার ওপর শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নিরাপত্তার শঙ্কা। এসব বিষয়ের মাথায় রেখেই আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

অপরদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল বলেছেন, ‘ঘটনা সুপরিকল্পিত। ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে কথিত স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি।’

শিক্ষার্থীদের জিম্মি করে জোরজবরদস্তিমূলক জবানবন্দি এবং ঘটনার নেপথ্যের বিষয়ে অবস্থান জানাতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ড্যাফডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত রোববার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটিতে। পুড়িয়ে দেওয়া হয় যানবাহনসহ গুরুত্বপূর্ণ একাডেমিক নথিপত্র। একটি ধ্বংসস্তূপে পরিণত হয় ক্যাম্পাসের একাডেমিক ভবন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি