সিঙ্গাপুরের পথে নুরুল হক ‍নুর

news-image

অনলাইন ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুরুল হক নুর। সফরে তার সঙ্গী হয়েছেন ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর জানান, বিদেশে চিকিৎসা নিতে নিজে অনাগ্রহ প্রকাশ করলেও ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ এবং দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গতকাল রোববার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তিনি পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নেন। চিকিৎসকের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন।

দেশবাসীর কাছে নুরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে গণঅধিকার পরিষদ। দলটির নেতারা বলেন, ‘দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে সাধুবাদ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা