সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৬ষ্ঠ দিনে

jayerরিয়াসাদ আজিম :গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৬ষ্ঠ দিনে রাজনীতিক অখিলচন্দ্র দত্ত  দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন এর অনুষ্ঠান সম্পাদক নাট্য অভিনেতা চন্দন রেজা। সাহিত্য একাডেমির পরিচালক পরিমল ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রিফাত আমিন। স্বাগত বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির যুগ্মসম্পাদক এ টি এম মহসিন। দিবস পরিচিতি পর্বে রাজনীতিক অখিলচন্দ্র দত্ত এর সংক্ষিপ্ত জীবনী পাঠকরেন সাহিত্য একাডেমির তথ্য ও গভেশনা সম্পাদক নূরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে চন্দন রেজা বলেন, বৈশাখী উৎসব বাঙালির প্রাণের উৎসব। সাহিত্য একাডেমি ২৮ বছর যাবৎ একটি মফসল শহরে বাংলার ঐতিহ্য বৈশাখী উৎসব উযাপন করে যাচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। আমি মনেকরি আগামী দিনে দেশ ব্যাপী সাহিত্য সংস্কৃতি অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্য রয়েছে সাহিত্য একাডেমি তা অনেক দুর নিয়ে যাবে। এর আগে সূচনা পর্বে সাহিত্য একাডেমি প্রযোজিত মলয় ভৌমিক রচিত মিজানুর রহমান শিশির নির্দেশিত নাটক “চৌরাস্তা” মঞ্চস্থ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সুরঞ্জলি আগরতলা, ত্রিপুরা, ভারত। সঙ্গীত পরিচারনায় ছিলেন মায়া রায়। অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সুরঞ্জলি আগরতলার সঙ্গীত পরিচালক মায়া রায়, বৈশাখী উৎসব উযাপক কমিটির সদস্য সচিব অপাধ্যক্ষ এ কে এম শিবলী। বক্তব্যে কবি জয়দুল হোসেন বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে এপার বাংলা ওপার বাংলার মধ্যে একটি আতœার সর্ম্পক তৈরী হয়েছে। তিনি সুরঞ্জলি আগরতার শিল্পীদের উদ্যেশে বলেন, আপনাদের অংশগ্রহনে বৈশাখী উৎসব দুই বাংলার মিলন মেলায় পরিনত হয়েছে। সুরঞ্জলি আগরতলার শিল্পীদেরকে সাহিত্য একাডেমির পক্ষ্য থেকে সম্মাননা স্মারক তোলে দেন সাহিত্য একাডেমির উপদেষ্টা প্রাণতোশ চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান