সারাদেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকার মজুদ পর্যাপ্ত আছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে। মজুদও আরও রয়েছে। আরও টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং দেশের সব শিশুকে টিকাদানের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা