সাধারণ লুকেই নজর কাড়লেন রুনা খান

news-image

বিনোদন ডেস্ক : সাহসী অবতারে ধরা দিতে রুনা খানের জুড়ি নেই। পর্দায় কিংবা বাস্তবে, বরাবরই স্পষ্টবাদী এই অভিনেত্রী। তারকারা যেমন আতশী কাচের মতো, তাদের ধরা যায় না, সাধারণ লুকেও দেখা মেলে না। রুনা খান যেন একটু ব্যতিক্রম।

হরহামেশাই নো মেকআপ লুকে ছবি তুলে সেগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডসন নদীর তীরে দেখা মিলল অভিনেত্রীর।

সাধারণ লুকেই ধরা দিয়েছেন রুনা খান। তবে অভিনেত্রীর সেই নো মেকআপ লুক দেখেই ঘুম উড়েছে ভক্তদের।

ঈদের আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রুনা। সেখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে থাকলেও এখন যেন একটু অবকাশের দেখা মিলেছে।

বুধবার (১১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের হাডসন নদীর পাড়ে একটি শর্ট প্যান্ট ও টি-শার্টে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।

হাস্যেজ্জল রুনা সাধারণ লুকেই নজর কেড়েছেন ভক্তদের। ছবিতে তার আবেদনময়ী মেজাজও ফুটে উঠছিল। যা দেখে ভক্তরাও প্রশংসা করেছেন।

সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’তেও দেখো মিলেছে তার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি